মোঃ সুমন মিয়া
স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ৭নং দাইন্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ হাফিজুর রহমান (হাফিজ)।
তিনি সাবেক মেম্বার মরহুম খলিলুর রহমান (খলিল) এর সুযোগ্য পুত্র। পিতার আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি।
নির্বাচন উপলক্ষে তিনি ৫ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, "আপনারা সুযোগ দিলে আমি ওয়ার্ডের ভাঙা রাস্তা দ্রুত সংস্কার, নতুন রাস্তা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসন করবো। প্রতিটি পাড়া-মহল্লায় স্ট্রিট লাইট স্থাপন করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবো।
এছাড়া তার অঙ্গীকারের মধ্যে রয়েছে - মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া, মসজিদ-মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা, যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানে সম্পৃক্ত করা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ওয়ার্ড গড়ে তোলা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।
তিনি আরও বলেন, "আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচন করতে চাই। প্রতিটি মহল্লার সমস্যার দ্রুত সমাধানে জনগণের সাথে সরাসরি যোগাযোগ রাখবো। নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় কাজ করবো। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই।"
৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও একটি মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন এই তরুণ সমাজসেবক।
দৈনিক নেত্রপ্রকাশ