ঢাকা | বঙ্গাব্দ

নবগঠিত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেন "ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম" ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 30
নবগঠিত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেন "ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম" ‎ ছবির ক্যাপশন :
ad728

‎নিজস্ব প্রতিবেদক
‎খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম।
‎
‎শনিবার (২২ আগস্ট) ঢাকার ন্যাম ভবনে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী এবং নবগঠিত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
‎
‎এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়ন, জনকল্যাণ ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন শিক্ষক নিয়োগে কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা।এছাড়া তিনি নবগঠিত জেলা পরিষদের সকলকে ঐক্যবদ্ধভাবে খাগড়াছড়ি গঠনে কাজ করার পরামর্শ দেন।
‎
‎এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত সকল সদস্য, জেলা বিএনপি সহ সকল উপজেলা নেতৃবৃন্দ ও ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল