ঢাকা | বঙ্গাব্দ

বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 29
বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন ছবির ক্যাপশন : ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি কমিটির তালিকা
ad728
নিজস্ব সংবাদদাতা 


মানবসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’ (বি.বি.ডি.এস)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ৬ মাস মেয়াদী এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
২৮ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোঃ হাসান আহমেদ উক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিটির অনুমোদন প্রদান করেন।
নতুন গঠিত এই কমিটিতে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলী রাফি। এছাড়া বিভাগীয় সহ সমন্বয়ক হিসেবে জুনায়েদ রায়হান এবং বিভাগীয় যোগাযোগ বিষয়ক সমন্বয়ক হিসেবে আহসান হাবিব দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
বিভাগীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক: নাজিম উদ্দিন
বিভাগীয় অর্থ বিষয়ক সমন্বয়ক: নেছার উদ্দিন মুন্না হাজারী
বিভাগীয় নারী বিষয়ক সমন্বয়ক: সাবিনা ইয়াসমিন লিপি
বিভাগীয় কার্যকরী সদস্য: তুহিন সরকার, ওমর ফারুক নয়ন, খন্দকার মোঃ বিল্লাল এবং সাঈদ রানা।
সংগঠন সূত্র ও অনুমোদনকারী কর্তৃক নির্দেশনায় জানানো হয়, কমিটির অন্তর্ভুক্ত কারো বিরুদ্ধে সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ কিংবা দায়িত্বশীল ব্যক্তির নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কাজের প্রমাণ পাওয়া গেলে, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিনের সমন্বয়ক্রমে নোটিশ ও সংবাদের মাধ্যমে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্