ঢাকা | বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 57
বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
বাঞ্ছারামপুর প্রতিনিধি: সুমন চক্রবর্তী। 



দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফেরিঘাট এলাকায় গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের উদ্বোধন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।
এই সড়ক চালুর ফলে বাঞ্ছারামপুর ও নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য আধুনিক শিল্প নগরী, শিক্ষা ও চিকিৎসাসেবায় এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম সচিব ড. নিয়ামতুল্লাহ ভূঁইয়া, অতিরিক্ত সচিব কবির উদ্দিন আহমেদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বাবুল মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. ওয়ালিউর রহমান।এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা এবং গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক শামীম শিবলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বড় অবকাঠামো প্রকল্প সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের অধীনে ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক (আর-২০৩), কড়ইকান্দি হতে বাঞ্ছারামপুর-নবীনগর পর্যন্ত, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক (আর-২২০), সরাইল হতে বলভদ্র সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটির অন্যতম প্রধান উদ্দেশ্য বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলাকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনা। পাশাপাশি নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা।প্রকল্পের আওতায় ২৬ দশমিক ৭০৮ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৪ দশমিক ৫৪৮ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি নির্মাণ করা হবে ৬টি সেতু, ৪৬টি কালভার্ট, ২১ দশমিক ৪৫৮ কিলোমিটার, ১৪ দশমিক ৭৭৪ কিলোমিটার ড্রেন এবং ৮টি বাস-বে।অধিগ্রহণ ও নির্মাণে বড় ব্যয় প্রকল্প বাস্তবায়নের জন্য ৭৮ দশমিক ৫৩ হেক্টর ভূমি অধিগ্রহণের তথ্য প্রকল্পের বিবরণীতে উল্লেখ করা হয়েছে।এর মধ্যে ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় ধরা হয়েছে ৪৯ হাজার ৫৪২ দশমিক ৪৩ লাখ টাকা। ইউটিলিটি স্থানান্তরে ৯৬১ দশমিক ০৩ লাখ টাকা এবং নির্মাণ ও পূর্তকাজে ৫৩ হাজার ৯৬৫ দশমিক ৮১ লাখ টাকা ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে।বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা সড়কটি চালু হওয়ায় বাঞ্ছারামপুর ও নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, উন্নত সড়ক যোগাযোগের ফলে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য দ্রুত ও কম খরচে বাজারজাত করা সম্ভব হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও চিকিৎসাসেবায় মানুষের সহজ প্রবেশাধিকার এবং স্থানীয় পর্যায়ে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হতে পারে।
দীর্ঘদিনের যোগাযোগের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন এই সড়ক বাঞ্ছারামপুর ও নবীনগরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল