ঢাকা | বঙ্গাব্দ

মদনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 55
মদনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন(নেত্রকোনা)প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।



নেত্রকোণার মদনে বেবিট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১০৭) নবগঠিত কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মদন পৌরসভার কেন্দুয়া রোডস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মালন মিয়া। সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি ও ২নং চানগাও ইউনিয়নের সফল চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল ও সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা বদরুজ্জামান মানিক, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক,পৌর বিএনপির নেতা এনামুল হক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান নয়ন,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সড়কে শৃঙ্খলা রক্ষা, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, হয়রানি বন্ধ এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।

সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, সিএনজি ও অটোরিকশা চালকসহ ইউনিয়নের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে শ্রমিকদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্