শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সরকারি খাসজমি ও সংরক্ষিত বনভূমি দখল করে গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে মাসুদ রানা নামে স্থানীয় এক বিএনপি নেতার হাতে সাংবাদিকরা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, শ্রীপুরের একটি প্রভাবশালী মহল সরকারি বনের গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় বিএনপির এক নেতা সাংবাদিকদের আটকে রাখেন। পরে, ভয়ভীতি দেখিয়ে মব সৃষ্টি করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে তাদের লাঞ্ছিত করে ছেড়ে দেওয়া হয়।
সাংবাদিকরা এই ঘটনায় জড়িত প্রভাবশালী ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি বন ও খাসজমি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
দৈনিক নেত্রপ্রকাশ