নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের হরিপুর ও ভবানীপুর গ্রামের এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আয়োজকরা হলেন যুবসমাজের পক্ষে নাসির উদ্দিন (শিক্ষক), জিয়াউর রহমান (বেঞ্চ সহকারী জজ কোর্ট নেত্রকোণা)সহ রনি, ফজলে রাব্বি প্রমুখ। সভা সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে এবং একটি মাদক প্রতিরোধ কমিটি করার প্রস্তাবের মধ্যে আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করেন যারা প্রশাসন কে সহযোগিতা করবে । পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আলোচনা সভায় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবায়দুল আলম, বিএনপির ইউনিয়ন সভাপতি আব্দুর রব মাস্টার,উপজেলার কার্যনির্বাহী সদস্য আবুল ফজলে শাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহার সোহেন খান মুতালিব,ইউনিয়নের সাবেক সভাপতি ফয়জুল্লাহ ভূঁইয়া বাবলু, ১নং ওর্য়াড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, ১নং ওর্য়াড মেম্বার উজ্জ্বল মিয়া,সাবেক মেম্বার ফারুক আহমেদ।
এছাড়াও
হরিপুর ও ভবানীপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম বলেন এলাকার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, মাদকাসক্ত বা আটক করলেও আদালতে তারা ছাড়া পেয়ে গিয়ে আবার ব্যবসা শুরু করে এতে কাজের কাজ কোনটাই হয় না। তাই প্রতিটি এলাকায় যারা মাদক ব্যবসা করে বা খায় তাদেরকে পরিবর্তনের জন্য বলবেন এবং পরিবর্তন না হলে এলাকার উদ্যোগে টাকা উঠিয়ে তাদের দুই তিন চিল্লায় পাঠিয়ে দিবেন, হয়তো এভাবেই সমাজ মাদকমুক্ত করা সম্ভব হতে পারে মনে করেন তিনি।
দৈনিক নেত্রপ্রকাশ