নিজস্ব প্রতিবেদক:
সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একতাবন্ধন সোসাইটির নতুন নেতৃত্বকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত ২৭ জুন ২০২৬ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি জাহিদ হাসান সামিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম শাকিলকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নির্বাচিত নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মনজুরুল ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান রুবেল।
আগামী দুই বছরের জন্য সদস্যদের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা জানানো হয়, তারা নিজেদের সময়, শ্রম, মেধা ও আন্তরিকতা কাজে লাগিয়ে একতাবন্ধন সোসাইটির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সদস্যদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে। পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নতুন নেতৃত্বের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে একতাবন্ধন সোসাইটির পক্ষ থেকে বলা হয়—মানবতার সেবায় সংগঠনটি আরও বহুদূর এগিয়ে যাবে।
স্লোগান:
“মানুষ মানুষের জন্য, মানবতার সেবাই লক্ষ্য।”
দৈনিক নেত্রপ্রকাশ