মদন (নেত্রকোনা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।
নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আল আক্কাস আর নেই।
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার রাত ৭:৫০ মিনিটে তিনি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজ শশুরালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জন্মস্থান চানগাঁও গ্রামে এবং জীবনের যৌবনকালের একটি বড় সময় তিনি নিজ গ্রামেই অতিবাহিত করেন। পরবর্তীতে তিনি তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য তাঁর অসামান্য অবদান স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সংসদ এবং সামাজিক সংগঠনসমূহ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার সময় ও দাফনের স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার প্রদান শেষে) শেষ বিদায় জানানো হবে।
দৈনিক নেত্রপ্রকাশ