ঢাকা | বঙ্গাব্দ

ইকামার মেয়াদ শেষ? তিন দিন পার হলেই গুণতে হবে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 36
ইকামার মেয়াদ শেষ? তিন দিন পার হলেই গুণতে হবে জরিমানা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ নোমান খান 
নিজস্ব সংবাদদাতা 


সৌদি আরবে বসবাসরত প্রবাসী শ্রমিকদের জন্য আকামা বা ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ নিয়ে নতুন করে সতর্কবার্তা জারি করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)। জাওয়াজাত জানিয়েছে, ইকামার মেয়াদ শেষ হওয়ার পর তিন দিনের বেশি সময় পার হলে নবায়নে বিলম্বের জন্য জরিমানা গুনতে হবে। বহু বছর ধরে কার্যকর থাকা এই নিয়মটি প্রবাসীদের সুবিধার্থে সম্প্রতি আবারও স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

জাওয়াজাতের নির্দেশনা অনুযায়ী জরিমানার হার নিচে তুলে ধরা হলো:

অপরাধের ধরন

জরিমানার পরিমাণ

প্রথমবার ইকামা নবায়নে দেরি করলে

৫০০ রিয়াল

দ্বিতীয়বার একই ভুল পুনরায় করলে

১,০০০ রিয়াল

বিশেষ সতর্কবার্তা: জরিমানা ও নানা রকম আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সৌদি জাওয়াজাত।


সাধারণত নিয়োগকর্তা বা স্পন্সরের (কফিল) মাধ্যমে নির্দিষ্ট ফি পরিশোধ করে আবশের (Absher) বা মুকিম (Muqeem) পোর্টালের মাধ্যমে এই ইকামা নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে প্রবাসীদের যথাসময়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সৌদি জাওয়াজাত

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল