ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 45
গাজীপুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন :
ad728
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান


গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে পৈতৃক রেকর্ডীয় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল, গাছ কেটে ফেলা, হুমকি ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. কামরুল হাসান আজাদ। এসব অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল হাসান আজাদ জানান, পৈতৃক জমি নিয়ে স্থানীয় মাহবুবুর রহমান কবির, আব্দুল লতিফ দুলাল, মো. জামাল উদ্দিনসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছে। বিরোধের সমাধানের লক্ষ্যে গত ২৯ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ আগস্ট জমি পরিমাপের কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ এতে বাধা দেয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
কামরুল হাসান আজাদের অভিযোগ, পরদিন ৩১ আগস্ট প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে এবং কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে তার দাবি, পুলিশের নির্দেশের পরও প্রতিপক্ষ কাজ বন্ধ করেনি।
এছাড়া গত ১ সেপ্টেম্বর কয়েকটি সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২ সেপ্টেম্বর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৪) করেছেন বলে জানান।
কামরুল হাসান আজাদ আরও জানান, তিনি ১৯৯১ সালে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে তৃণমূলের ভোটে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুসহ শ্রীপুরের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্