মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’ (B.B.D.S)-এর রসুলপুর ডিগ্রি কলেজ (ক্যাম্পাস) টিমের নতুন দায়িত্বশীলদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত (৬ মাস) মেয়াদের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির ভোলা জেলা সমন্বয়ক মো: ইব্রাহিম সিকদার এবং কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মো: হাসান আহমেদের যৌথ অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত রসুলপুর ডিগ্রি কলেজ টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
ক্যাম্পাস সমন্বয়ক: আতিফ আহমেদ আরিফ
ক্যাম্পাস সহ-সমন্বয়ক: মো: শিহাব উদ্দিন
ক্যাম্পাস যোগাযোগ বিষয়ক সমন্বয়ক: মো: তামিম হোসেন
ক্যাম্পাস তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক: মো: আবিদুল ইসলাম সৌরভ
ক্যাম্পাস অর্থ বিষয়ক সমন্বয়ক: আতিকুর রহমান
ক্যাম্পাস ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক: কে. এম. তানজিল রানা
ক্যাম্পাস নারী বিষয়ক সমন্বয়ক: আয়েশা মনি
সংগঠনটির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, কমিটির অন্তর্ভুক্ত কারও বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ বা কোনো দায়িত্বশীল সংগঠনের পরিচয় দিয়ে কোনো অনৈতিক কাজ প্রমাণিত হলে, প্রতিষ্ঠাতা জনাব মো: জসিম উদ্দিনের সমন্বয়ে নোটিশ ও নিউজের মাধ্যমে তাকে বহিষ্কার করা হবে।
সামাজিক ও মানবিক কাজে রক্তদানের মতো মহৎ উদ্যোগকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই টিম নতুন উদ্যমে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দৈনিক নেত্রপ্রকাশ