ঢাকা | বঙ্গাব্দ

আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 53
আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
ad728
হাবিবুল ইসলাম 
স্টাফ রিপোর্টার :

আজ ৩১/০৭/২০২৬ রোজ শুক্রবার দুপুর ১২টায় নেত্রকোনার আটপাড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল ‘হাসিনা বানু ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। সম্প্রতি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া ও কেন্দুয়া এলাকার মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা খাইরুন নবী খান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব নুর ফরিদ খান, এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং চিকিৎসাসেবা কেন্দ্রটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা খাইরুন নবী খান জানান, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়েই এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্