ঢাকা | বঙ্গাব্দ

কালিয়াকৈর পৌরসভা এলাকা এখন মশার নরকযন্ত্রণায় চরম ভোগান্তির মুখে পড়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 37
কালিয়াকৈর পৌরসভা এলাকা এখন মশার নরকযন্ত্রণায় চরম ভোগান্তির মুখে পড়েছে ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর

গাজীপুরের শিল্পনগরী কালিয়াকৈর পৌরসভা এলাকা এখন মশার নরকযন্ত্রণায় চরম ভোগান্তির মুখে পড়েছে। ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট ড্রেন-ডোবা থেকে মশার উপদ্রব মারাত্মক রূপ নিয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রতিটি ড্রেন, খাল-বিল ও ডোবা-নালা এখন ময়লায় প্লাবিত, যেখানে জন্ম নিচ্ছে লাখ লাখ এডিস ও কিউলেক্স মশা।

সরেজমিনে দেখা যায়, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়া এবং অধিকাংশ ড্রেন খোলা থাকায় পানি জমে তৈরি হয়েছে মশার নিরাপদ প্রজননক্ষেত্র। বিশেষ করে চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাজার ও হরতকীতলাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পচনশীল আবর্জনা মশার বংশবিস্তারে বড় ভূমিকা রাখছে।

এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় প্রাইভেট ক্লিনিকগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

চান্দরা উত্তরপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ধ্যা হলেই মশার আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। লোডশেডিংয়ের কারণে বাচ্চাদের নিয়ে ঘুমানো যায় না। কিন্তু পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

কালিয়াকৈর বাজারের শাহনাজ বেগম জানান, তাঁর দুই সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ড্রেন পরিষ্কার ও দ্রুত মশানাশক স্প্রে করার দাবি জানান তিনি। সফিপুরের পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলম ও মৌচাকের ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, মশার যন্ত্রণায় ঘরে কিংবা দোকানে টেকা দায় হয়ে পড়েছে। পৌরসভা ট্যাক্স নিলেও নিয়মিত মশক নিধন অভিযান চালায় না বলে অভিযোগ তাদের।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, গত সেপ্টেম্বর মাসেই হাসপাতালটিতে ৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তিনি বলেন, শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। পৌরসভাকে অবিলম্বে তিন দিনব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও কচুরিপানা পরিষ্কার করতে হবে। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, পৌরসভার ড্রেন ও খালগুলো বর্জ্যে ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ব্যর্থদের ছাড় দেওয়া হবে না। পৌর কর্তৃপক্ষকে দ্রুত ফগিং মেশিন দিয়ে ওষুধ ছিটানো এবং ড্রেন পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ধ্যার পর বিদ্যুতের লোডশেডিং কমানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানান স্থানীয়রা। সচেতন মহল মনে করছেন, দ্রুত পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে পুরো কালিয়াকৈরে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল