ঢাকা | বঙ্গাব্দ

জুলাই শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে এক লাখ করে টাকা ও ক্রেস্ট দিল এনইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
জুলাই শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে এক লাখ করে টাকা ও ক্রেস্ট দিল এনইসি ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ সাগর স্টাফ রিপোর্টার 

জুলাই শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে এক লাখ করে টাকা ও ক্রেস্ট দিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল-এনইসি। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে এসব তুলে দেওয়া হয়।

এনইসির জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন স্থানীয় সরকার, প‌ল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈ‌নিক যুগান্তর সম্পাদক, ক‌বি ও গ‌বেষক আবদুল হাই শিকদা‌রের সম্পাদনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সা‌বেক প্রেস সেক্রেটা‌রি মারুফ কামাল খান সো‌হেল।


আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সি‌লের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান ব‌লে‌ন, ‘আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই শহীদেরা এই অল্প বয়সের জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না; আমি আমার নির্বাসনজীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না। কাজেই এদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’

তিনি আরো বলেন, ‘যত দিন ন্যাশনাল এডিটরস কাউন্সি‌ল থাকবে, তত দিন আমরা শহীদ পরিবারের পাশে থাকব।’

আমার দেশ সম্পাদক ব‌লেন, ‘একটি সমস্যা আমার মনে হয়, আমরা জাতি হিসেবে তোষা‌মোদ ও তোষামোদি পছন্দ করি। অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে বেরিয়ে আসতে হবে, ন্যাশনাল এডিটরস কাউন্সিল এই তোষাম‌দি‌তে বিশ্বাস করে না।’

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল