ঢাকা | বঙ্গাব্দ

বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশের অপেক্ষায় দেশ ২০০ ইলেক্ট্রিক বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 37
বৈদ্যুতিক বাসের  যুগে প্রবেশের অপেক্ষায় দেশ ২০০ ইলেক্ট্রিক বাস ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মো: সাগর স্টাফ রিপোর্টার 


নানা জল্পনা-কল্পনার পর বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যে ঢাকার সড়কে দেখা যাবে আধুনিক এই গণপরিবহন। মন্ত্রী বলছেন, অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণের কাজ শুরু হবে শিগগিরই। তবে বিশেষজ্ঞদের মতে, বিশৃঙ্খল বাস নেটওয়ার্ক নিয়মের মধ্যে না এলে এই উদ্যোগের সুফল পাওয়া কঠিন।


বিশৃঙ্খলা, অনিয়ম আর দুর্ভোগ রাজধানী ঢাকার গণপরিবহনের চেনা চিত্র এটি। যাত্রীসেবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কড়ঝক্কড় বাস। পরিস্থিতির উত্তরণে গণপরিবহনে বিদ্যুৎচালিত আধুনিক বাস সংযোজনের উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে নতুন সরকার আবারও এমন পরিকল্পনা নিয়েছে।


প্রথম ধাপে ২০০টি ইলেকট্রিক বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৫০টি বাস নারীদের জন্য নির্ধারিত থাকবে। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন, তিন মাসের মধ্যেই যাত্রীসেবায় এসব বাস দৃশ্যমান হবে।


সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আপনি আজকে যদি প্রজেক্ট নেন, তাহলে এক থেকে দেড় বছর লাগবে বাস আনতে। এজন্য আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে গিয়েছি। এতে আমরা দ্রুত সময়ের মধ্যে বাস পাব। আমি মনে করছি, সবকিছু ঠিক থাকলে তিন মাসের মধ্যে আপনি ইলেকট্রিক বাসে চড়ছেন বা দেখছেন। একই সময়ে এর সার্ভিসিং স্টেশন, চার্জিং স্টেশন এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। আমাদের অভিজ্ঞ জনবল নেই, তাদের প্রশিক্ষণও এই তিন মাসের মধ্যে চলবে।


দীর্ঘসূত্রতা এড়াতে সরকারি ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে এসব বাস সংগ্রহ করা হবে। এর আগে এ ধরনের উদ্যোগে বাস মালিক সমিতি বাধা দিলেও এবার তেমনটি হবে না বলে মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী।


সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, আমি বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের কোনো বাধা পাচ্ছি না। আমরা তাদের ডেকে উৎসাহিত করছি, যাতে তারাও ইলেকট্রিক বাসে আসে। তারা একই রুটে একাধিক মালিকানার বাস চালাতে পারবে না। তাদেরও একটি কোম্পানি করতে হবে এবং তারা ইলেকট্রিক বাসে আসবে। জরাজীর্ণ বাসের বিষয়ে ইতিমধ্যে আমরা বলেছি, ২০ বছরের বেশি পুরোনো বাস ফিটনেস পাবে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল