ঢাকা | বঙ্গাব্দ

আটপাড়ায় ব্রিজের কাছে ভাঙা সড়ক মেরামত, ছাত্রদলের ভূয়সী প্রশংসা স্থানীয়দের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 87
আটপাড়ায় ব্রিজের কাছে ভাঙা সড়ক মেরামত, ছাত্রদলের ভূয়সী প্রশংসা স্থানীয়দের ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
হাবিবুল ইসলাম 
স্টাফ রিপোর্টার 


আটপাড়া-নেত্রকোনা মেইন সড়কের সুমাইকালী ব্রিজের পশ্চিম পাশে প্রায় অর্ধেক রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়। ভাঙা রাস্তার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী *মেহেদী হাসানের* নজরে আসলে তিনি দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ভাঙা অংশ মেরামতের ব্যবস্থা করা হয়। ফলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মেরামত কাজে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান, উপজেলা ছাত্রদল নেতা সাগর তালুকদার, মিজান খান, মিবেল, মোর্শেদসহ আটপাড়া উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এলাকাবাসী দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের ভাঙা অংশ মেরামত করায় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্