ঢাকা | বঙ্গাব্দ

আটপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 37
আটপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন :
ad728
হাবিবুল ইসলাম 
স্টাফ রিপোর্টার :


আজ সোমবার সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দেশে সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণকারী এবং দেশের শান্তি বিনষ্টকারী যেকোনো নৈরাজ্যমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিক্ষোভ মিছিলে ও সমাবেশে আটপাড়া উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রুপন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা 
যুবদলের সদস্য সচিব নুর ফরিদ খান, ছাত্রদলের সদস্য সচিব টিটো ভূঁইয়া, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং মহিলা দলের সকল স্তরের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল