ঢাকা | বঙ্গাব্দ

এমপি মজিবুর রহমানের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 45
এমপি মজিবুর রহমানের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাক্ষাৎ ছবির ক্যাপশন : সৌজন্য সাক্ষাৎ শেষে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
ad728
গাজীপুর জেলা প্রতিনিধি


গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গাজীপুর-১ আসনের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাতে নেতারা সংসদ সদস্যকে পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা জানান। আলোচনায় শিক্ষার্থীদের সমস্যা, উচ্চশিক্ষার মানোন্নয়ন, তরুণ সমাজের ভূমিকা এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে কথা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শিহাব (AIUB)। আরও ছিলেন সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক লিংকন মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ পিয়াল, সহ-সাধারণ সম্পাদক আবির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাঈম সারোয়ার।

এছাড়াও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা, এশিয়ান বিশ্ববিদ্যালয়ের তারিকুল ইসলাম, সিটি বিশ্ববিদ্যালয়ের সেজান মাহমুদ ও মঞ্জুরুল হোসেন রিদয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শেষে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী ও তরুণ সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতেও তারা সংসদ সদস্যের সাথে সমন্বয় রেখে কাজ করে যাবেন। এসময় সংসদ সদস্য শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্