ঢাকা | বঙ্গাব্দ

মাঘানের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইসহাক।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 124
মাঘানের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইসহাক। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন নেত্রকোনা প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ।


মদন উপজেলার ৫নং মাঘান ইউনিয়ন পরিষদকে একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইসহাক।

স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার সার্বিক চিত্র বদলে দিতে তিনি ইতিমধ্যে ওয়ার্ডভিত্তিক পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করা এবং সরকারি সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

মোহাম্মদ ইসহাক বলেন, ইউনিয়ন পরিষদ শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়,এটি সাধারণ মানুষের সেবা ও ভালোবাসার আশ্রয়স্থল। আমি চেয়ারম্যান পদকে ক্ষমতার উৎস মনে করি না, বরং এটিকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করতে চাই। মাঘান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার অঙ্গীকার।
তিনি এলাকার উন্নয়নভাবনা তুলে ধরে জানান, কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও প্রবীণদের জন্য সরকারি নানা সুযোগ-সুবিধা সহজলভ্য করা হবে। পাশাপাশি শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, টেকসই রাস্তা-ঘাট নির্মাণ, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা এবং সমাজ থেকে মাদক ও অন্যায় দূর করে একটি শান্তিময় পরিবেশ তৈরি করা হবে।

এলাকাবাসীর ঐক্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, মাঘানের সার্বিক উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা একটি সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলব।

আসন্ন নির্বাচনে জনগণের মূল্যবান রায় ও সক্রিয় সহযোগিতা কামনা করে মোহাম্মদ ইসহাক মাঘান ইউনিয়নের অগ্রযাত্রায় সবার ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল