আদিলুর রহমান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার ২০২৬ সেশনের ষাণ্মাসিক পরবর্তী নতুন 'সেক্রেটারিয়েট তালিকা' আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে জেলা শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ 'দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক' পদে মনোনীত হয়েছেন মো: নাজমুল হক।
নবগঠিত এই কমিটির দাওয়াহ সম্পাদক নাজমুল হক ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের সন্তান।
আজ সকালে প্রকাশিত নতুন সেক্রেটারিয়েট তালিকা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে মনোনীত দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন:
অফিস সম্পাদক: সাইদী হাসান সিয়াম
অর্থ সম্পাদক: আফজাল হোসেন
প্রকাশনা ও সাহিত্য সম্পাদক: মানিক হাসান
এইচ আর ডি (HRD) সম্পাদক: রাশেদুল ইসলাম
দাওয়াহ ও মাদ্রাসা সম্পাদক: মো: নাজমুল হক
উল্লেখ্য, এর পূর্বে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনে ময়মনসিংহ জেলা সভাপতি হিসেবে দক্ষিণ গফরগাঁও উপজেলার জোবায়ের আল মাহমুদ এবং সেক্রেটারি হিসেবে শওকত আলী দায়িত্ব লাভ করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ময়মনসিংহে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ছাত্রবান্ধব করার লক্ষ্যেই এই নতুন সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলার ছাত্রসমাজকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।
দৈনিক নেত্রপ্রকাশ