ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে মেম্বার প্রার্থী সাদিকুর রহমানের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 39
শ্রীপুরে মেম্বার প্রার্থী সাদিকুর রহমানের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সাদিকুর রহমান সাদিকের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন নির্বাচন, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদক-চুরি প্রতিরোধ, তরুণ সমাজের ভবিষ্যৎ এবং মানুষের জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার একপর্যায়ে পরিবারের সকলের সর্বসম্মতিক্রমে সাদিকুর রহমান সাদিককে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রার্থীর পিতা জনাব কাজীমদ্দিন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার পরিসংখ্যান অফিসার জনাব মোঃ সফিকুল ইসলাম (আজু), আজুগীচালা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ স্বপন মাহমুদ, জনাব মোঃ জামাল উদ্দিন, শহিদুল ইসলাম মাষ্টার, অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ লেহাজ, আঃ আউয়াল, কফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন ফরাজী, আল আমিন, এইচ এম উজ্জল এবং এনামুল হক নিলয়।অনুষ্ঠানটি উপস্থাপন করেন কাওছার আহমেদ এবং পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আজুগীচালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।সভায় নির্বাচনী আলোচনায় এলাকার অন্যতম প্রধান সামাজিক সমস্যা হিসেবে মাদক ও চুরির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে নয়, বরং যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত। সম্প্রতি শ্রীপুরে ডিবি পুলিশের হাতে চোরাই গরুসহ চোর চক্র আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চুরি, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।প্রার্থিতা ঘোষণার পর মেম্বার প্রার্থী সাদিকুর রহমান সাদিক বলেন, "পরিবারের প্রবীণ ও নবীনদের ভালোবাসা ও সমর্থন আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। আমি শুধু মেম্বার হতে চাই না, ৬নং ওয়ার্ডের মানুষের প্রকৃত সেবক হতে চাই। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, চুরি-অপরাধ প্রতিরোধ করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমার মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে বাস্তবমুখী কাজ করার প্রত্যয় নিয়েই আমি মাঠে নেমেছি।"সভায় উপস্থিত পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনরা ঐক্যবদ্ধভাবে সাদিকুর রহমান সাদিকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ৬নং ওয়ার্ডকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল