ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 19
পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
সেলিম হোসেন মায়া
নিজস্ব সংবাদদাতা 



খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে লোগাং বাজার এলাকার অন্তত ১০টি পরিবার। উপজেলার লোগাং বাজারের চর এলাকায় নদীভাঙনের কারণে বসতভিটা ও স্থাপনা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এসব পরিবারকে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চেঙ্গী নদীর ভাঙন অব্যাহত থাকলেও স্থায়ী প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ইতোমধ্যে নদীভাঙনে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।

লোগাং বাজার কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গাও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসাশিক্ষক আবদুল কাদের। তিনি বলেন, মসজিদের জন্য নির্ধারিত জায়গাটি নদীভাঙনের হুমকিতে রয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে জায়গাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

লোগাং বাজারের ব্যবসায়ী মোঃ শাহিন আলম বলেন, বিগত বছরগুলোতে নদীভাঙনের কবলে পড়ে ৫-৬টি পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র পাড়ি জমিয়েছে। বর্তমানে আরও বেশ কয়েকটি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সরকারি সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অনেক পরিবারকে বসতভিটা হারিয়ে পথে বসতে হবে।

স্থানীয় বাসিন্দা মালেকা বেগম বলেন, একমাত্র মেয়ে রুমি আক্তারকে নিয়ে এখানে বসবাস করছি। নদী যেভাবে ভাঙছে, তাতে কখন যে বসতভিটা নদীগর্ভে চলে যায়, সেই আতঙ্কে দিন কাটছে। আমাদের মতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, আমি এবিষয়ে অবগত ছিলাম না। খুব শীগ্রই খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিবো। 

স্থানীয়দের দাবি, চেঙ্গী নদীর ভাঙন রোধে দ্রুত জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর

দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর