ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আদিলুর রহমান আদিল 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি


ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ময়মনসিংহ র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )১৪। এ সময় মাদক বহনকারী   পরিবহনের  সঙ্গে জড়িত  একটি ভাইরাস গাড়ী ও চালককে আটক করা হয়েছে।

 র‍্যাব ১৪-এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে ভালুকা গফরগাঁও সড়কের  বিরুনীয়া মোড়ে মাদকসহ একটি পিকাপ  গাড়ী ও চালককে আটক  করে।
 গত(১৫ আগস্ট)  সকালে প্রথমে  ভালুকা উপজেলার  বিরোনিয়ার মোড়  এলাকা ও পরে  উপজেলা পরিষদ সংলগ্নে  ওই গাড়ী পুনরায় তল্লাশি করা হয় ।

অভিযানে প্রায় ২০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়ি অন্যান্য মালামাল  জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )-১৪  এর এডিশনাল এসপি  শামছুজ্জামান জানান, ভালুকা গফরগাঁও সড়ক দিয়ে মাদকের একটি বড়  চালান যাবে খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।  তিনি জানান ময়মনসিংহ র‍্যাব -১৪  এর দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে ভালুকা মডেল থানায় আটককৃত অপরাধী কে  হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল