ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 20
জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ ছবির ক্যাপশন :
ad728
তৌফিকুর রহমান তাহের,  প্রতিনিধি (সুনামগঞ্জ):



সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধসহ অন্তত দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন— তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) এবং নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই শত্রুতাবশত শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে আতাব মিয়ার পক্ষের মিসবাহ উদ্দিন ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হন।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল