ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে মদনে যুবদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 60
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে মদনে যুবদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা উদ্বোধন ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ৫ (নভেম্বর) সকাল ১১ ঘটিকায় মদন উপজেলা পরিষদ চত্বরে যুবদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মদন, নেত্রকোণার যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ কাদের।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ,যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, আহ্বায়ক মদন পৌর স্বেচ্ছা সেবক দল মেহেদী হাসান নয়ন,বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানসহ দৈনিক আমাদের সময় এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি তাসলিমা হক স্মৃতি,সাধারণ সম্পাদক রত্না আক্তার,পৌরসভার মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজা আক্তার সীমু,এবং ২ নং চানগাঁও ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার দুলেন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ যুব ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর

দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর