ঢাকা | বঙ্গাব্দ

পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 55
পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত ছবির ক্যাপশন :
ad728
নিজস্ব সংবাদদাতা 



নেত্রকোনার পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে নাতে রাসুল, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এবং সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। এতে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

​সমাপনী বক্তব্যে সভাপতি ও মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, "মহানবী (সাঃ) বিশ্বমানবতার জন্য সর্বত্তম আদর্শ। শিক্ষার্থীদের তাঁর নীতি ও আদর্শ নিজের জীবনে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

​অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাতে রাসুল পরিবেশন ও সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল